শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণ রোধে পশুরহাট এড়িয়ে অনলাইনে গরু ক্রয়ের পরামর্শ কারিগরি কমিটির

আব্দুল্লাহ মামুন: [২] আসন্ন ঈদুল আজহায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোরবানির পশুর হাট বয়কটের পরামর্শ দিয়েছে সরকারের কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তাদের আশঙ্কা, ঈদে গরুর হাটকে কেন্দ্র করে দেশের করোনা পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে। রেকর্ড ছাড়াতে পারে সংক্রমণ। তাই ঝুঁকি এড়াতে হাট থেকে পশু না কিনে অনলাইনে কেনার পরামর্শ তাদের। ঢাকা পোস্ট।

[৩] এদিকে, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় ১৭ জুলাই থেকে ১৮টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮টি হাট বসবে। দুই সিটি করপোরেশনেই ১৭ জুলাই থেকে ২১ জুলাই (ঈদের দিন) পর্যন্ত হাট চলবে।

[৪] এ ব্যাপারে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘দেশের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী হওয়ায় কঠোর বিধিনিষেধ শিথিল করা এবং পশুরহাট বসানো সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেবে। আমাদের আপত্তি সত্ত্বেও যেহেতু হাঁট বসানো হচ্ছে, আমরা মনে করি এটি সংক্রমণের বড় কারণ হবে। বিভিন্ন জেলায় শুরু হওয়া হাটগুলোর অবস্থা দেখে ঢাকায়ও সুষ্ঠু ব্যবস্থাপনা কতোটুকু হবে, এটা নিয়ে আমাদের সংশয় রয়েছে। আরটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়