শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশ আহমেদ: একটি ছবি ও বিবেকের দায়বদ্ধতা

আকাশ আহমেদ: ফেসবুকে দেখলাম এই সেলাই মেশিনটি বিক্রি হবে। বিক্রি করে বিক্রেতা এই স্বপ্নের ঢাকা ছেড়ে গ্রামে পাড়ি জমাবেন। এটি হয়তো অজস্র জীবন গল্পের একটি। লেখাটি ছিল এমন - "এই 'শিলিমিন' (সেলাই মেশিন) দিয়ে তার পরিবারের পেট চলে।

তার অক্ষরজ্ঞান সম্পন্ন বাচ্চা অ,আ,ক,খ পর্যন্ত শিখতে পারলেও সেলাই মেশিন বানান আর শিখে উঠতে পারেনি, তাই আধো আধো হাতে বাবার উপার্জনের একমাত্র উপায় 'শিলিমিন' বিক্রির নোটিস লিখে দিল।শিলিমিন বেচা টাকায় তারা এই ঢাকা ছেড়ে চলে যাবে অজানায়।

পিতা-পুত্রের বয়স গোণার পাটিগণিতে, করোনার হালখাতায় কিংবা আমাদের জিডিপির গল্পে এদের উল্লেখ থাকবে না কোনোদিনও।"

এটি যে কোন বিবেকবান মানুষকে নাড়া দিবে । দীর্ঘ দিন দোকান বন্ধ থাকায় আয়ের সব পথ বন্ধ। এখন একমাত্র উপার্জনের মাধ্যম এই মেশিনটিকেই বোঝা মনে হয়। অন্ধকার ভবিষ্যতের হাতছানি নিয়ে একমাত্র সম্বল সেলাই মেশিনটি বিক্রি করে চলে যাবে বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে।

এই মেশিনটির ইতিহাস জানবে না কেউ কোনদিন। আমাদের উন্নয়নের জোয়ারের মিথ্যাচারের কাছে হেরে যাবে জীবন।

এই বিক্রেতার ভবিষ্যত আমরা অনুমান করতে পারি। হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মহোৎসব আর অনিয়মের কাছে পরাজিত হয় সাধারণের জীবন।

কোভিড-১৯ পেছনে ফেলে পৃথিবী সুস্থ হবে একদিন। কিন্তু শিলিমিন এর বর্তমান মালিক কি সেদিনও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে ? হয়তো ফিরবে, হয়তো ফিরবে না। আমাদের সামনে এক অনিশ্চিত ভবিষ্যত । একদিকে কারি কারি অবৈধ উপার্জন, আর একদিকে বেঁচে থাকার লড়াই। এই আমার বাংলাদেশ ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়