শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলের স্বপ্ন বাস্তবায়নেই মাস্টারশেফে গিয়েছিলেন কিশোয়ার চৌধুরী

মাহামুদুল পরশ: [২] মঙ্গলবার বিবিসি বাংলার একটি সাক্ষাৎকারে এই কথা বলেন আন্ততর্জাতিক রান্না বিষয়ক অনুষ্ঠান অস্ট্রেলিয়ান মাস্টারশেফের ১৩তম আসরের ৩য় স্থান অর্জনকারী বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী। সাক্ষাৎকারে কিশোয়ার বলেন, মাস্টারশেফে আংশগ্রহণ করার কথা আমি কখনো ভাবিনি।

[৩] আমি সবসময় বাসায়ই রান্নাবান্না করি। আমার ছেলে আমাকে একদিন বললো তোমার এই প্রতিযোগিতায় যাওয়া উচিৎ। তার স্বপ্ন ছিলো আমাকে টেলিভিশনে দেখবে। সে সবসময় আমাকে উৎসাহিত করতো মাস্টারশেফে আবেদন করার জন্য। এক পর্যায়ে আমার ছেলের কথা অনুযায়ী আমি আবেদন করি এবং তার পরের ঘটনাটি আপনারা জানেন।

[৪] প্রতিযোগিতার সময় কোনো ধরনের বাঁধার সম্মুখীন হয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে কিশোয়ার বলেন, প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতিদিন কি হবে তা আগে থেকে আমরা জানতে পারতাম না। এমনকি সকালে ঘুম থেকে উঠেও আমরা জানতাম না আজ আউটডোর শুটিং হবে নাকি ইনডোর বা আজ চ্যালেঞ্জে কি থাকবে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের মতো ছিলো আবার অনেক উত্তেজনাপূর্ন একটা বিষয় ছিলো।

[৫] তিনি বলেন, মাস্টারশেফে আমি প্রতিটি রান্নার সময় চেষ্টা করেছি রান্নার মাধ্যমে আমার থিম সেট করতে। আমি যখন বাঙ্গালি খাবার রান্না করেছি তখন সেটার সঙ্গে অন্য দেশ অথবা অঞ্চলের খাবার একত্রিত করে পরিবেশন করিনি। আবার আমি যখন ইতালিয়ান খাবার রান্না করেছি তখন শুধুমাত্র ইতালিয়ান রান্না করেছি।

[৬] রান্না নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে কিশোয়ার বলেন, অবশ্যই মান্টারশেফ অনেক বড় একটি প্লাটফর্ম কিন্তু আমার মনেহয় আমার সংস্কৃতির রান্না নিয়ে অনেক কিছু করার আছে। আমি মনেকরি মাস্টারশেফের মাধ্যমে রান্না নিয়ে আমার যাত্রা শুরু হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ