শিরোনাম
◈ আট হাজার সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক ◈ টানা কয়েক দফা কমানোর পর এবার স্বর্ণের দাম আবার বাড়ল! ◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের প্রস্তুতি

মারুফ হাসান: [২] কঠোর বিধিনিষেধে গত ১৫ দিনেরও বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে আবার চলাচল শুরু করবে বাস, ট্রেন ও লঞ্চ। মালিক ও শ্রমিকপক্ষ থেকে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর প্রস্তুতি তাদের।

[৩] সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি টিপ শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। এছাড়াও মোটরযান চালক, যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার দিকনির্দেশনা দেয়া হয়েছে।

[৪] মঙ্গলবার রাজধানীর বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, শ্রমিকরা পরিবহনের ধোয়া-মোছার কাজ সেরে নিচ্ছেন। ঈদের আগে গণপরিবহন চালুর খবরে তারা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন।

[৫] মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলতে পারবে। বাস ও লঞ্চ বুধবার মধ্যরাত কেই চলাচল শুরুর প্রস্তুতি নিচ্ছে। আর ট্রেন চলাচল শুরু হবে বৃহস্পতিবার ভোর থেকে।

[৬] মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে, ৬০ শতাংশ বেশি ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করবে। বুধবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সরাসরি টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও কেনা যাবে বাসের টিকিট।

[৭] তিনি আরও বলেন, ‘বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার পরিবহনের টিকিট বিক্রি শুরু হবে। কারো বিরুদ্ধে যদি বেশি ভাড়া নেয়ার অভিযোগ ওঠে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়