শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৯:১৫ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সময়ের আগে লকডাউন শিথিল করায় ক্ষমা চাইলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী

আসিফুজ্জামান পৃথিল: [২] তিন সপ্তাহ আগে মার্ক রুটে বিধিনিষেধ শিথিল করেন। এর ফলে সেখানে নৈশকালীন জীবন সচল হয়ে ওঠে। খুলে যায় বার, রেস্তোরাঁ, নাইটক্লাব। অনেকদিন আটকা থাকার পর মানুষজন এই শিথিলতা পেয়ে দলে দলে বের হয়ে আসেন। ফলে এ বছর সেখানে নতুন করে সংক্রমণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে ওঠে। পলিটিকো

[৩] শুক্রবার বার, রেস্তোরাঁ এবং নাইটক্লাবগুলোতে বিধিনিষেধ নতুন করে আরোপ করা হয়। এর আগে বিধিনিষেধ শিথিল করার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি একে আইনগত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু শনিবার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের পর একদিনে সেখানে সর্বোচ্চ সংখ্যায় করোনায় আক্রান্তের রিপোর্ট করা হয়েছে। বিবিসি

[৪] নেদারল্যান্ডের প্রাপ্ত বয়স্কদের মধ্যে শতকরা কমপক্ষে ৪৬ ভাগকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই বয়স্ক। আর শতকরা ৭৭ ভাগ মানুষ কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশে যখন ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তখন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী বিধিনিষেধ শিথিল করার জন্য দুঃখ প্রকাশ করলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়