শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুমার কারাদণ্ডের প্রতিবাদে চলমান দাঙ্গা মোকাবেলায় সেনা মোতায়েন

সাকিবুল আলম: [২] দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির সরকার। গত সপ্তাহে জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর থেকেই তার সমর্থকরা দেশজুড়ে দাঙ্গা শুরু করে। এ ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে ৩০ জন নিহত ও ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি

[৩] এ দাঙ্গার ঘটনায় গোটেং প্রদেশে এবং জুমার জন্মস্থান কাওয়াজুলু-নাটালে সেনা মোতায়েন করা হয়েছে। জুমার সমর্থকরা বহু ভবন এবং দোকান-পাটে হামলা চালিয়েছে।

[৪] এনিয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, আমরা একদল সুযোগ সন্ধানী গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। তারা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছে এবং লুটপাট চালাচ্ছে। নিরাপত্তার স্বার্থে করোনা টিকাকেন্দ্র গুলোও বন্ধ রাখা হয়েছে। এবিসি নিউজ

[৫] তিনি আরো বলেন, আমরা দাঙ্গাকারীদের গ্রেপ্তার করতে ও তাদের বিচারের আওতায় আনতে এতটুকু দ্বিধা করবো না। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়