শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোল্ড আউট করায় শীর্ষে পাকিস্তান, চারে বাংলাদেশ

মাহিন সরকার: [২] ইংল্যান্ডের বিপক্ষে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। নইলে কি আর এতো বছরের ওয়ানডে ইতিহাস পাল্টে যায়। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে কোনো দল বিপক্ষ দলের ৬ বা তার বেশি খেলোয়াড়কে বোল্ড আউট করেছে। যেখানে পাকিস্তানই একমাত্র দল, যারা প্রতিপক্ষের ছয় ব্যাটারকে বোল্ড আউট করার পরও হারের স্বাদ পেয়েছে।

[৩] লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৬ ব্যাটারকে বোল্ড করেছিল পাকিস্তানের বোলাররা। যদিও ইতিহাস বদলে সেদিন হেরেছে বাবর আজমের দল, তবে ওয়ানডে ক্রিকেটে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোল্ড আউট করার শতকরা হারে সবচেয়ে এগিয়ে পাকিস্তানই।

[৪] একদিনের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত পাকিস্তানের খেলা ৯৩৫ ম্যাচে তাদের ১৬৫৭ জন বোলার প্রতিপক্ষের ব্যাটারদের সর্বমোট ৬৭৫৪ বার বোল্ড করেছে, শতাংশের হারে যা ২৪.৫%।এ তালিকায় দুইয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের ১২৫৭ জন বোলার ৮২৮ ম্যাচে প্রতিপক্ষকে ৫৮৪৩ বার তথা ২১.৫% ব্যাটারকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন।

[৫] আর তিনে থাকা ইংল্যান্ড প্রতিপক্ষের খেলোয়াড়দের ১৯.৮% বার বোল্ড করেছে। তাদের ১০৫৯ জন বোলার ৭৬০ ম্যাচে ৫৪৫৭ বার বোল্ড করেছে প্রতিপক্ষের খেলোয়াড়কে। প্রতিপক্ষের খেলোয়াড়দের বোল্ড আউট করার এই পরিসংখ্যানে চার নম্বরে রয়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসের ৩৮৫ ম্যাচে ৪৮৮ জন টাইগার বোলার প্রতিপক্ষের খেলোয়াড়দের ২৪৯৭ বার বোল্ড করেছে, শতকরা হারে যা ১৯.৫%।

[৬] অবশ্য সবচেয়ে বেশিবার প্রতিপক্ষের খেলোয়াড়দের বোল্ড করার রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে। ৯৫৫ ম্যাচে তাদের ১৪১০ জন বোলার ৭৩৭৪ বার প্রতিপক্ষের খেলোয়াড়কে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছে, যা শতকরা হারে ১৯.১% এবং এই তালিকার ছয় নাম্বার দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়