শিরোনাম
◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম ◈ শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৮, তদন্তের মাধ্যমে দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে: আমির খসরু ◈ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান ◈ দেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে কী করছে সরকার? ◈ তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ ◈ ‘দেশকে নতুন পথে নিতে বিপ্লব দরকার’, ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের (ভিডিও) ◈ একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ◈ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে মরিয়া ভারত, সম্পর্ক স্বাভাবিক করতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা!

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান উৎসবে ফুসফুস আকৃতির নেকলেস পরে নজর কাড়লেন বেলা হাদিদ

ডেস্ক নিউজ : বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব। গত ৬ জুলাই পর্দা উঠেছে ৭৪তম আসরের। সারা বিশ্ব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জড়ো হয়েছেন ফ্রান্সের এই শহরে। বরাবরের মতো এবারের আসরেও হাজির হয়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ।

তবে রেড কার্পেটে এবার তার লুক যেন সবকিছুকে ছাপিয়ে গেছে।

রেড কার্পেটে বেলা হাদিদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে পশ্চিমা সংবাদমাধ‌্যম। তাতে দেখা যায়—তার পরনে কালো রঙের বডি হাগিং নেকলাইন গাউন। তার উপর ফুসফুস আকৃতির সোনার নেকলেস। যা তার বক্ষযুগল ঢেকে রেখেছে।

আর এই লুকের জন্যই আলোচনায় উঠে এসেছেন এই মার্কিন মডেল। তার পোশাক ডিজাইন করেছেন এলসা শিয়াপ্যারেলি। সূত্র: আনন্দাবাজার পত্রিকা, কলকাতা নিউজ ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়