শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৯ জন মারা গেছেন। সোমবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এদের মধ্যে করোনায় ৮ জন, ১০ জন উপসর্গ নিয়ে এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরও একজন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] এর আগে ১ জুলাই ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন, ৮ জুলাই ১৮ জন, ৯ জুলাই ১৮ জন, ১০ জুলাই ১৪ জন, ১১ জুলাই ১৯ জন এবং ১২ জুলাই ১৪ জনের মৃত্যু হয়েছে আইসোলেশন ইউনিটে।

[৪] ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ২৪ ঘণ্টায় যে ১৯ জন মারা গেছেন এদের মধ্যে ৬ জনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া নাটোরের তিনজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, সিরাজগঞ্জের একজন এবং বগুড়ার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

[৫] হাসপাতাল সূত্র জানায়, ৪৫৪ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫০৫ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৪১ জন।

[৬] এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯৮ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৬৫ জনের নমুনায়। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়