শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়

সোহেল রানা: [২] মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে দ্বিতীয় দফায় করোনার টিকা প্রদান। করোনাভাইরাসের টিকা নিতে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সেখানে ছিল না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। দ্বিতীয় দফার প্রথম দিনে সোমবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলেও এর আগে থেকে মানুষের দীর্ঘ লাইন পড়ে।

[৩] সকাল থেকে ৩শ জন নারী পুরুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড়। বাইরে ও সামনের ফটকে মানুষের দীর্ঘ লাইন। সেখানে ছিল না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। অনেকের মুখে মাস্কও ছিল না। নারী ও পুরুষের আলাদা দুইটি বুথে দেওয়া হচ্ছে টিকা। টিকা নিতে আসা মানুষদের সামাজিক দূরত্ব মানানোর চেষ্টা করেও ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে প্রশাসনিক সহযোগিতা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

[৪] জানা যায়, টিকা না থাকায় প্রায় ২ মাস টিকা প্রয়োগ বন্ধ ছিল। গত ১১ জুলাই বিকেলে সিনোফার্মের টিকা এসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সোমবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দফার টিকা প্রদান শুরু হয়। দ্বিতীয় দফার প্রথম দিনে কমলগঞ্জে ৩শ জন নারী পুরুষ এ টিকা গ্রহন করেছেন। এদের মধ্যে ১৭২ জন পুরুষ ও ১২৮ জন নারী রয়েছেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, যারা আগে নিবন্ধন করেও টিকা গ্রহন করতে পারেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহন করবেন। তার সাথে নতুন করে নিবন্ধিতরাও টিকা গ্রহন করতে পারবেন। আগত মানুষরা স্বাস্থ্যবিধি মানতে চাননি। বুঝানোর অনেক চেষ্টা করেও না পেরে পুলিশি সহায়তা নেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়