শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৯:০৮ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন

আবদুল করিম: [২] চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন এই কমিটি অনুমোদন করেন।

[৩] গত ৪ মার্চ দক্ষিণ জেলা থেকে কমিটির অনুমোদন দেওয়া হলেও সোমবার (১২ জুলাই) কেন্দ্র থেকে কমিটি প্রকাশের অনুমোদন দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশের এই অনুমোদন দেয়।

[৪] মো শোয়াইবুল ইসলামকে আহবায়ক ও শোয়াইবুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ-ই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় ৷ কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন- রিয়াদ হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহি উদ্দীন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ রাসেল, নেজাম উদ্দীন, কায়েস, তাজুল ইসলাম, হেমায়ত উল্লাহ মানিক, মামুনুর রসিদ ও মোহাম্মদ ইলিয়াস।

[৫] সদস্য হয়েছেন- মোহাম্মদ জয়নুল আবেদিন, এহেছানুল হক আহাদ, রণজয় বড়ুয়া, আসিফ, ইরফানুল হক, সায়েম হোসেন, মুসলিম কবির ও ওমর ফারুক।

[৬] উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৬০ কার্য দিবসের মধ্যে তাদের অধীনস্থ ইউনিয়ন ও ইউনিট সমুহের কমিটি করে জেলা ছাত্র দলের কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

[৭] নব নিযুক্ত আহবায়ক মোঃ শোয়াইবুল ইসলাম বলেন, আমাদের এই কমিটি দ্রুততম সময়ের মধ্যেই পূনাঙ্গ কমিটি গঠন করে ঝিমিয়ে পড়া ছাত্রদলকে জাগিয়ে তুলে সংগঠনের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়