শিরোনাম
◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধ উপেক্ষা করে গোপালগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রেখে বেচাকেনা করছে ব্যবসায়ীরা

আসাদুজ্জামান বাবুল: [২] করেনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের শেষ দু,সপ্তাহের ১২তম দিন আজ সোমবার গোপালগঞ্জের একশ্রেনীর অসাধু ব্যবসায়ী সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ অমান্য করে ভোর ৬টা থেকে প্রকাশ্য নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুলে শাড়ী-কাপড়- লুঙ্গিঁ ও মেয়ে ছেলেদের পোষাকসহ বিভিন্ন ধরনের পন্য সামগ্রী বেচাকেনা করেছেন। শহরের কাপড়পট্রি- আলীয়া মাদ্রাসা রোড়, থিয়েটার রোড়, বেদেপট্রি- কাশাপট্রি- সাহাপাড়া- চৌরঙ্গী, বড়বাজার ও পাচুড়িয়া বাজারের সকল দোকান মালিকরা প্রকাশ্য কেনাবেচা করলেও আইনশৃংখলা বাহিনীর কোন লোকজনকে দেখা যায়নি।আগের দুদিন শুক্রবার এবং শনিবারের তুলনায় রাস্তাঘাটে লোকজনের চলাচলের পরিমানও ছিলো বেশি। রিকসা-ভ্যান-অটো ও ইজিবাইকের চলাচল ছিলো চোখে পড়ারমতো।

[৩] করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকার কতৃক ঘোষিত কঠোর লকডাউনের বিধি নিষেধ অমান্য করার অপরাধে গোপালগঞ্জে ৩৪৫ টি মামলায় ৩৪৫ জনকে ২ লক্ষ ১৬ হাজার ৯ শত টাকা জরিমানা করেছে মোবাইল কোর্টের বিচারকরা।
আজ সোমবার সকাল ১০টার দিকে এ তথ্যে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

[৪] জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, সরকারের বিধিনিষেধ অমান্য করার অপরাধে মোবাইল কোর্টের একাধিক টিমের বিচারকবৃন্দ চলতি জুলাই মাসের ১ তারিখ হতে ১০ জুলাই পযন্ত জেলায় ১২৩টি মোবাইল কোট পরিচালনা করেন।এ সময় ৩৪৫ জনের নামে ৩৪৫ টি মামলা দায়ের করেন এবং ৩৪৫ জনকে ২ লক্ষ ১৬ হাজার ৯শত টাকা জরিমানাও করেন।

[৫] অন্যদিকে, গোপালগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩ জনের মৃত্যু ও নতুন করে ১৩০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৭২ জন ও মোট ৬১৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

  • সর্বশেষ