শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে মানবিক সহায়তা: প্রসংশা পাচ্ছেন ময়মনসিংহের এসপি

আল আমীন: [২] ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান চলমান লকডাউনের সময়ে নিম্ন আয় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।

[৩] বাড়ী বাড়ী গিয়ে অসহায় মানুষের তালিকা তৈরি করে, তাদের খাদ্য সহায়তা প্রদান করছেন।

[৪] অটোচালক, শ্রমিক, নরসুন্দর, বেঁদে সম্প্রদায়, প্রতিবন্ধী, বিধবা, এতিম, বেকার, ভবঘুরে, অস্বচ্ছল পরিবারে পাশে দাড়ানোর ফলে প্রতিনিয়তই সকলের কাছে পৌঁছে যাচ্ছে মানবিক সহায়তা। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, সুশীল সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষের কাছে প্রসংশিত হচ্ছে পুলিশ সুপার।

[৫] জেলা পুলিশের উদ্যোগে লকডাউন চলাকালীন সময়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। দূর্যোগকালীন সময়ে পুলিশের মানবিক কারণে মানুষের পাশে দাঁড়ানো এটাই মুখ্যম সময়। এ কাজে হাতছাড়া করছে না পুলিশ। জনতার পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে।

[৬] নামমাত্র ১০ টাকায় ৫০০ টাকা মূল্যের চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, রসুন, কাচা মরিচ ও রাধুনী মসলাসহ ৯ প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

[৭] এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন জেলা গোয়েন্দা পুলিশের টিম। জেলা পুলিশের প্রাপ্ত রেশন ও নিজস্ব অর্থায়নে, পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দের উপস্থিতিতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

[৮] এ বিষয়ে পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, এ দূর্যোগে সরকারি সহায়তা বঞ্চিত মানুষের পাশে পুলিশের সহায়তা প্রদান করছি। বিত্তশালী ছাড়াও সকলকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়