শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকার সংখ্যা ১০০ হলেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন রুবেল

ইমরুল শাহেদ: কেন করবেন? সম্প্রতি মাছরাঙ্গা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি খোলসা বলেছেন অ্যাকশন নায়ক রুবেল। তিনি এ পর্যন্ত ২৩০টি ছবিতে অভিনয় করেছেন। এসব ছবিতে তার নায়িকার সংখ্যা ৯৭ জন। আর মাত্র তিনজন অর্থাৎ তার ক্যারিয়ারে ১০০ জন নায়িকা পূর্ণ হলেই তিনি আবেদনটি করবেন। রুবেলের চলচ্চিত্র ক্যারিয়া হলো ৩৫ বছরের।

চিত্রনায়ক হবার আগে চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যক সংগীতশিল্পী হিসেবে। ‘জীবন নৌকা’ ছবিতে বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশীপে জাতীয়ভাবে পুরস্কৃতও ছিলেন তিনি। তবে ভাগ্যে নায়ক হবার কথা ছিল বলে বড় পর্দাতে পা রেখেছেন।

২৪ বছর বয়সে ১৯৮৬ সালে ‘লড়াকু’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন রুবেল। ছবিটি পরিচালনা করেন শহীদুল ইসলাম খোকন। রুবেল-খোকন জুটি পরে ২৭টি ছবি নির্মাণ করেন। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘চাই ক্ষমতা’ রুবেল আর খোকন জুটির শেষ ছবি। নায়ক রুবেল অভিনীত কোন ছবিই প্রায় দেড় যুগের বেশি সময় ফ্লপ বা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়নি। রুবেল ছিলেন একাধারে নায়ক, প্রযোজক, পরিবেশক, কণ্ঠশিল্পী, চিত্রপরিচালক ও ফাইট ডিরেক্টর। তার সবগুলো ছবিতেই ‘দ্যা একশন ওয়ারিয়রস’ নামে একটি নিজস্ব ফাইটিং গ্রুপ ছিল। ১৯৯৯সালে রুবেল প্রযোজিত প্রথম ছবি ‘বাঘের থাবা’ মুক্তি পায়। সেই ছবিতে প্রথম চম্পা, মোসুমী ও মুনমুনকে কাষ্ট করেন। ছবিটি ব্যবসা সফল হয়। পরের ছবি রুবেল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মায়ের জন্য যুদ্ধ’। এটি ২০০১ সালে মুক্তি পায়। তিনি ১৭টি ছবি পরিচালনা করেন।

  • সর্বশেষ