শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালেবানদের দ্রুত উত্থানে গভীর উদ্বেগ পেন্টাগনের

রাশিদুল ইসলাম : [২] পেন্টাগনের মুখপাত্র জন কিরবি ফক্স নিউজকে বলেন প্রতিবেশি কোনো দেশে ঘাঁটি স্থাপন করে আফগানিস্তান পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তার দেশ এখনো হাল ছাড়েনি। কিরবি স্পষ্টতই বলেন আফগানিস্তান থেকে আগামী আগস্টে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে সন্ত্রাসবাদী হুমকির মোকাবেলায় বিকল্প উৎস হিসেবে নতুন ঘাঁটি স্থাপন করা হবে।

[৩] কিরবি এও বলেন আফগানিস্তানের কাছাকাছি ঘাঁটি স্থাপন করতে না পারলে আকাশ থেকে হামলা চালানো হবে। ২০১১ সালে লিবিয়ায় ন্যাটোর বিমান হামলার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

[৪] এদিকে কান্দাহারে ভারতীয় কনস্যুলেট থেকে ৫০ জন কূটনীতিক ও নিরাপত্তা কর্মীকে ফিরিয়ে নিয়েছে ভারত। কনস্যুলেট স্থানীয় কর্মীদের দিয়ে খোলা রাখা হচ্ছে। দেশটিতে কর্মরত ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

[৫] আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, পাকিস্তানের উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করা। তিনি বলেন তাদের দেশের মানুষ ফের তালেবান শাসন দেখতে চায় না।

[৬] এদিকে তালেবানরা আফগানিস্তানের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ‘ওয়াখান’-এর নিয়ন্ত্রণ গ্রহণের পর সিন কিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে। ওয়াখান থেকে আফগান সেনারা তাজিকিস্তানে পালিয়ে যায়। হিন্দুকুশ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯২৩ মিটার উঁচুতে দুর্গম পাহাড়ি পথ ওয়াখজির পাস চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্তসীমায় অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়