শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১০:৩৬ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১০:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বশক্রতার জেরে মটর শ্রমিক নেতার উপর হামলা

আফরোজা সরকার: [২] রংপুরে পূর্বশক্রতার জেরে মটর শ্রমিককে নেতার উপর হামলার ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার বিকেলে নগরীর টার্মিনাল এলাকায় সংঘর্ষের ঘটনায় রাতেই আরপিএমপি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন আহত শাহাজাহনের স্ত্রী মোঃ সেলিনা বেগম।

[৩] মামলা সূত্রমতে, নগরীর সিওবাজার চওড়াপাড়ার শাহজাহান (৩৮) রংপুর জেলা মটোর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কোষাধ্যক্ষ প্রার্থী ছিলেন। রংপুর জেলা মটোর শ্রমিক ইউনিয়ের পক্ষ হতে গত শনিবার শ্রমিকদের প্রণোদনা হিসাবে ত্রাণ বিতরণকালে বাসটার্মিনালে শ্রমিক সদস্য হিসাবে ত্রাণ নেয়ার জন্য উপস্থিত ছিলেন।

 

[৪] এসময় নগরীর বাবুখাঁর বাবু ওরফে হাতি বাবু (৩৫), ধর্মদাস এলাকার মজনু মিয়া (৪৫) শামিম (৩৫), রামপুরার নিশান (২৫), দেওডোবা বানিয়াপাড়ার রানা মিয়া (২৬) পূর্ব শক্রতার জের ধরে অন্যায় ভাবে ত্রাণ গ্রহণ করতে বাধা প্রদানসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। শ্রমিক নেতা শাহজাহান গালিগালাজের প্রতিবাদ করায় মামলার আসামীরা তাকে এলোপাতারি মারডাং করে জখম করে। পরে উপস্থিত শ্রমিকরা আহত স্বামীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

[৫] রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে আহত শ্রমিক নেতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়