শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দলের দুটি প্রকল্প পরিদর্শণ

স্বপন দেব : [২] জেলার শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি গ্রাম ও সদর উপজেলার সৈয়দপুর মাইজপাড়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রতিনিধি দল আশ্রয়ণ প্রকল্পের ৩৯টি ঘরের ত্রুটি-বিচ্যুতি পরিদর্শণ করেছেন।

[৩] শনিবার সারাদিন দুটি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ত্রুটি-বিচ্যুতি পরিদর্শণ করেন এবং প্রতিনিধি দলের সদস্যরা উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন। তাদের কোন অসুবিধা আছে কিনা সে সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যরা খোঁজ খবর নেন।

[৪] সদর উপজেলায় প্রতিনিধি দলের সাথে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান, সহকারি কমিশনার (ভূমি) সুজিদ কুমার চন্দ্রসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] পরিদর্শণকালে প্রতিনিধি দলের সদস্যরা জানান প্রধানমন্ত্রীর স্বপ্নের এ প্রকল্পে কোনো অবহেলা, অনিয়ম ও দুর্নীতি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

[৬] উল্লেখ্য মৌলভীবাজার সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের মোট ৫২৮ ঘর নির্মাণ করা হয়েছে। এরমধ্যে উপকারভোগিদের কাছে হস্তান্তর করা হয়েছে ৪৭৬ টি ঘর। নতুন মাটিতে অল্প সময়ে ঘর নির্মাণের কারণে সামান্য ত্রুটি দেখা দিয়েছিল। সেগুলো সংস্কার করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়