শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকা: সুরক্ষা অ্যাপে ইবি শিক্ষার্থীদের নিবন্ধন শুরু

জেরিন আহমেদ: [২] রোববার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] এ সময় তিনি আরও বলেন, যাদের নিবন্ধন সঠিক ছিল তারা নিবন্ধন করতে পারবে। যারা নিবন্ধন করতে পারছে না তাদের জন্য দুশ্চিন্তার কারণ নেই। নোটিশ দেওয়া হবে, পুনরায় সঠিক তথ্য পূরণ করলে আমরা তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবো।

[৪] এদিকে বিশ্ববিদ্যালয় থেকে টিকার জন্য নিবন্ধন করেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারছেন না আবসিক হলের অনেক শিক্ষার্থী। অ্যাপসে ঢুকে সঠিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও অন্যন্য তথ্য দেওয়ার পর ‘দুঃখিত! এই মুহূর্তে আপনি ভ্যাক্সিনের জন্য নির্বাচিত নন’ এ সংক্রান্ত লেখা আসছে।

[৫] এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া , সঠিক তথ্য পাঠালে অ্যাপে নিবন্ধন না হওয়ার তো কারণ দেখছিনা। তারপরও যদি বাদ যায় তাহলে হয়তো টেকনিক্যাল কারণে গেছে। আমরা বিকেলের মধ্যে ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় থেকে সঠিক তথ্য সম্বলিত নিবন্ধনধারী শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবো। এরমধ্যে যদি কোনো শিক্ষার্থী বাদ যায় তাহলে আগের নিয়মে আবারও নিবন্ধনের সুযোগ থাকছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ দেবে। সূত্র: বাংলা নিউজ ২৪.কম, রাইজিংবিডি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়