শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে করোনায় দুই জনের মৃত্যুঃ শনাক্ত ২৪৪

সোহাগ হাসান : [২] সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৯ দশমিক ৪২ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ পৌর এলাকার আশরাফ আলী (৬৫) ও ওসমান গণী (৬২) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

[৩] তারা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার আশরাফ আলী ও সদর উপজেলার মৃত আহাদ আলীর ছেলে ওসমান গণী (৬২)

[৪] রোববার (১১ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবসহ জেলার বিভিন্ন হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ২৪৪ জনের।

[৫] তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ৭১ জন, কাজিপুর ৪২ জন, কামারখন্দ ৩২ জন, চৌহালী ২৩ জন, শাহজাদপুর ২২ জন, বেলকুচি ২০ জন, উল্লাপাড়া ১৩ জন, রায়গঞ্জ ১২ জন ও তাড়াশ ৯ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৩৬ জন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ৪ জন ও রায়গঞ্জে ভর্তি ৪ জন। আক্রান্তদের মধ্যে আশরাফ আলী ও ওসমান গণী নামে দুইজন মারা গেছে। এ দুইজনের মৃত্যু নিয়ে এ যাবৎকাল সিরাজগঞ্জ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জন।

[৬] জেলার সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি বিধি-নিষেধ মেনে চলতে হবে। নইলে সংক্রমণের হার নিয়ন্ত্রণহীন হতে পারে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়