শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধ চলাকালে সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশ

আনিস তপন ও মহসীন কবির:[২] দেশের সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমসহ ভার্চ্যুয়ালি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করার নির্দেশনা দিয়ে সব সিনিয়র সচিব/সচিবদের চিঠি দেওয়া হয়েছে।

[৩] এতে বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধি-নিষেধ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই সময়ে জরুরি সেবা ছাড়া সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

[৪] মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিস, শপিং মল, দোকানপাট এবং গণপরিবহন ছাড়াও এবার সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সব পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র, জনসমাবেশ হয়—এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানও বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন (ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) ছাড়া কেউ কোনোভাবে ঘরের বাইরে বের হতে পারবে না। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়