শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক: [২] সৌদির বুরাইদা শহরে দূতাবাসের কনস্যুলার সেবার সময় প্রবাসীদের সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

[৩] রিয়াদে বাংলাদেশ দূতাবাস বলেছে, অভিবাসীদের ইকামার মেয়াদ বাড়ানোর জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়।

[৪] দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুব প্রাপ্ত, ইকামাবিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা দেওয়া হয়।

[৫] অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধনও করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা দেওয়া হয়। সোনালী ব্যাংক প্রতিনিধিরা প্রবাসীদের বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন।

[৬] বুরাইদা ও আশপাশের এলাকায় সহস্রাধিক বাংলাদেশি রয়েছেন। সেখানে তারা ব্যবসা, কৃষিকাজ, পোল্ট্রি ফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত বলে জানিয়েছে দূতাবাস।

[৭] সৌদি আরবের বুরাইদা ও আল কাসিম খেজুর চাষের জন্য অত্যন্ত প্রসিদ্ধ। বুরাইদা শহরের পাশে আল কাসিম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষক কর্মরত। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে সৌদি সরকারের বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়