শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২

ইফতেখায়ের আলম: [২] গোদাগাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহিন্দ্রার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের মাধব হাওলাদার ও মাহিন্দ্রাচালক একই ইউনিয়নের পালশা গ্রামের সেলিম রেজা।

[৪] গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ভোরে মাধব হাওলাদার মাহিন্দ্রায় করে দই নিয়ে বিক্রির জন্য রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাহিন্দ্রা এসে ধাক্কা দিলে চালকসহ দুইজন আহত হন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মাহিন্দ্রাচালক সেলিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] পরে মাধবকে রাজশাহী মেডিক্যালে কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে রাখা আছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়