শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৮:৪০ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়ন্ত্রণে আসার কয়েক ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জে বেভারেজ কারখানায় ফের আগুন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: [২] নিয়ন্ত্রণে আসার কয়েক ঘণ্টা মধ্যেই আবারও আগুন লাগার ঝটনা ঘটেছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতার সেজান জুসের ফ্যাক্টরিতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট।

এর আগে সন্ধ্যায় ওই কারখানার ভিতর থেকে দগ্ধ মিনা আক্তার (৪০) ও স্বপ্না রানী (৩৩) নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্বপ্না সিলেটের যথি সরকারের স্ত্রী। মিনা আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল নতুনবাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী। নিহত স্বপ্না রানীর মেয়ে বিশাখা রানীও এখানেই কাজ করেন। এরপরে রাতে ঢামেকে মোরসালিন নামে আরেকজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়