শিরোনাম
◈ অ্যাম্বুলেন্স সেবা সিন্ডিকেটের দখলে, ভাড়ায় লাগাম নেই; রোগী ও মরদেহ পরিবহনে চরম ভোগান্তি ◈ মধ‌্যবর্তী নির্বাচ‌নে ট্রাম্পের দলের হারের নেপথ্যে ইরান যুদ্ধ, স্বীকার করলেন ভাইস প্রেসি‌ডেন্ট ◈ কুমিল্লায় এনআইডি করতে গিয়ে ঘুষের প্রতিবাদ, নির্বাচন কর্মকর্তার কক্ষে প্রবাসীকে মারধরের অভিযোগ ◈ বরিশালে বছরে ৩০ হাজার মানুষ আক্রান্ত ছানিতে, এক কোটি মানুষের ভরসা এক শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ◈ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থানে বাংলাদেশ, এবার কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন ◈ শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি ◈ বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার যুবলীগ নেতা হিমাংশু পাল ◈ পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে ◈ আ‌মে‌রিকার মানুষ বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পের মন্তব্যে তোলপাড়  ◈ ইরা‌নের প্রতিটি মুহূর্তই ‘মহাশয়তান’এর বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামের সময়: সর্বোচ্চ নেতা 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মৃত্যুর সংখ্যা বিশ্বে ছাড়ালো ৪০ লাখ

রাশিদুল ইসলাম : [২] জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে বলা হয়েছে তিনটি দেশে কোভিডে মারা গেছে ৪০ লাখের এক তৃতীয়াংশ। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ কোভিডে মারা গেছে এবং এ সংখ্যা ৬ লাখ ৬ হাজার। যা বিশে^ কোভিডে মৃত্যুর ১৫ শতাংশ। এরপর পর রয়েছে ব্রাজিল ও ভারতে মৃত্যুর সংখ্যা। সিএনএন

[৩] কোভিডে বিশ্বে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখেরও বেশি মানুষ। মারা গেছে ৪০ লাখ ১৭ হাজার ২০৮ জন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৩৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৭৭ হাজার ৮২৫ জন।

[৪] এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ১৭ হাজার ২০৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৫৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৭৭ হাজার ৮২৫ জন।

[৫] যুক্তরাষ্ট্রে কোভিডে সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৪৭৩ জন। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৬ লাখ ২ হাজার ৮৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪ হাজার ২৪০ জনের।

[৬] আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে কোভিডে এক কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ১৫ জন সংক্রমিত হওয়ার পর মারা গেছে ৫ লাখ ২৭ হাজার ১৬ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৯০ হাজার ৫৮৪ জন। মারা গেছেন এক লাখ ১১ হাজার ২৩১ জন।

[৭] এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৬ লাখ ৫৮ হাজার ৬৭২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ৩১৬ জন।

[৮] আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও ইতালি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।

[৯] ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

  • সর্বশেষ