শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮

আফরোজা সরকার : [২] রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার চারজন, রংপুরের তিনজন, দিনাজপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের দুইজন, পঞ্চগড় একজন ও নীলফামারী জেলায় একজনে মৃত্যু হয়। এতে মোট মৃত্যু হয়েছে ১০ জন। এনিয়ে চলতি মাসের ছয়দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ৭৩ জন।

[৩] মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম আমাদের অর্থনীতিকে জানান, এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি বলেন, একই সময়ে বিভাগে নতুন করে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ২০৯, রংপুরের ১২১, ঠাকুরগাঁওয়ের ১০৫, নীলফামারীর ৪০, লালমনিরহাটের ৩২, কুড়িগ্রামের ২৯ জনসহ পঞ্চগড় ও গাইবান্ধার জেলার ২৮ জন করে রয়েছে। বিভাগে করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০৯জন।

[৫] স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (০৫ জুলাই) বিভাগের আট জেলার ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬১৮ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও সাতজন দেশে ফিরেছেন।

[৬] করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে সোমবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৫ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯ হাজার ৫৪২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫৯২ জন।

[৭] এর মধ্যে দিনাজপুুর জেলায় করোনাভাইরাসে ৯ হাজার ৫৩৭ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ২০৯ জনে রয়েছে। রংপুরে ৬ হাজার ৬২৪ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১২১ জনের। ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৯৭৯ জন আক্রান্ত ও ১০৫ জনের মৃত্যু, গাইবান্ধায় ২ হাজার ৩৫৪ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।

[৮] এছাড়া নীলফামারীতে ২ হাজার ৭৭ জন আক্রান্ত ও মৃত্যু ৪০ জনের, কুড়িগ্রামে ২ হাজার ১৫ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৬৭৭ জন আক্রান্ত ও ৩২ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ১ হাজার ২৭৯ জন আক্রান্ত ও ২৮ জনের মৃত্যু হয়েছে।

[৯] করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম আমাদের অর্থনীতিকে জানান , বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মেনে চলার বিকল্প নেই। অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ