শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলের কাছে হেরে রেফারির বিরুদ্ধে অভিযোগ পেরুর

স্পোর্টস ডেস্ক: [২] সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে ব্রাজিল। টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনাল খেলবে সেলেসাওরা। তবে তাদের কাছে হেরে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে প্রতিপক্ষ পেরু।

[৩] ম্যাচের ২৩ মিনিটের সময় একটি পেনাল্টি না দেওয়ার অভিযোগ করেছেন দলটির গোলরক্ষক পেদ্রো গ্যালেস। দূর পাল্লার একটি শট ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়েগো সিলভার হাতে লেগেছিল। কিন্তু রেফারি সেটিকে পেনাল্টি দেননি বলে অভিযোগ তার।

[৪] তিনি বলেন, বল ডি বক্সের ভেতরে থিয়েগো সিলভার হাতে লেগেছিল, যেটা স্পষ্ট পেনাল্টি ছিল। কিন্তু রেফারি সেটাকে গোলকিক দেন। অথচ থিয়াগো সিলভার কনুই শরীরের সঙ্গে লেগে ছিল না। আমরা পেনাল্টির অভিযোগ নিয়ে রেফারির সঙ্গে কথাও বলতে পারিনি। কারণ সে আমার সতীর্থদের অপমান করছিল।

[৫] পেরুর মিডফিল্ডার রেনাতো সানচেজ বলেন, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার মতো রেফারিকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এর চেয়েও বড় কথা, সে আমাদের মাঠের মধ্যে অপমান করেছে, বাজে আচরণ করেছে।

[৬] ব্রাজিল ম্যাচে রেফারির বিরুদ্ধ পক্ষপাতিত্বের অভিযোগ এটিই প্রথম নয়। এর আগে কোয়ার্টার ফাইনালে চিেিলকে ১-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা। ওই ম্যাচের রেফারিকে ভাঁড় বলেছিলেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়