শিরোনাম
◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাসিয়া সফটওয়্যারে চালানো সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫’শ প্রতিষ্ঠান

লিহান লিমা: [২] মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা ক্যাসিয়াকে উদ্দেশ্য করে চালানো র‌্যানসমওয়্যার হামলায় বিশ্বজুড়ে ৮’শ থেকে ১ হাজার ৫’শটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির সিইও। এক সাক্ষাতকারে সিইও ফ্রেড ভোকোলা বলেন, শুক্রবারের ওই হামলায় ঠিক কতটা ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করা কঠিন কারণ বেশিরভাগ ক্ষতিগ্রস্তই ক্যাসিয়ার ক্রেতা। ইয়ন

[৩] ফ্লোরিডাভিত্তিক সফটওয়্যার ফার্ম ক্যাসিয়া আইটি আউটসোর্সিং এজেন্সিগুলোকে সফটওয়্যার সরঞ্জাম সরবরাহ করে। শুক্রবার হ্যাকাররা ক্যাসিয়ার সফটওয়্যারে র‌্যানসমওয়্যার হামলা চালায় যা বিশ্বের ৫টি মহাদেশের ক্যাসিয়ার ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে অকেজো করে দেয়। হ্যাকাররা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠার তথ্য ফিরিয়ে দেয়ার জন্য ৭ কোটি ডলার দাবী করে।

[৪] হ্যাকারদের ওয়েবসাইটে চ্যাট ইন্টারফেসের মাধ্যমে রয়টার্সকে হ্যাকারদের এক প্রতিনিধি সোমবার জানান, ‘আমরা সব সময়ই আলোচনার জন্য প্রস্তুত।’

[৫] হ্যাকারদের প্রস্তাব মেনে নেওয়ার বিষয়ে ফ্রেড ভোকেলা তার কোম্পানির অবস্থান জানাতে অস্বীকৃতি জানান। তার সংস্থা হ্যাকারদের সঙ্গে কথা বলবে কি না বা অর্থ প্রদান করবে কি না তা জানতে চাইলে তিনি বলেন, এটি ‘হ্যাঁ’ বা ‘না’ দুইই হতে পারে। আমি মন্তব্য করতে চাইছি না। সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করার বিষয়ে আমার আসলে কিছু বলার নেই।’

[৬] বিশ্বজুড়েই সম্প্রতি র‌্যানসমওয়্যার হামলা চালিয়ে মুক্তিপণ চাওয়ার মতো আক্রমণগুলো দানা বেঁধে উঠেছে।

[৭] ভোকোলা জানান, তিনি এই ঘটনা নিয়ে হোয়াইট হাউস, ফেডারেল তদন্ত ব্যুরো এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তবে তারা তাকে অর্থ প্রদান বা আলোচনার বিষয়ে কি বলেছেন তা বলতে অস্বীকৃতি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়