শিরোনাম
◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ নাঈমকে মারধরের ঘটনায় সিএমপির ব্যবস্থা, ওসি প্রত্যাহারসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ হোঁচট খে‌য়ে বিশ্বকা‌পে যাত্রা শুরু ব্রা‌জি‌লের  ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

শেখ ফরিদ: [২] সাতক্ষীরায় করোনা ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

[৩] করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা কালিগঞ্জের পানিয়া এলাকার মুজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৮), সাতক্ষীরা পৌরসভার কামালনগর এলাকার আব্দুল খালেকের স্ত্রী খালেদা বেগম, দেবহাটার চন্ডীপুর এলাকার তালিমের স্ত্রী নুরুন্নাহার (৭৫), দেবহাটর হাদিপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল কাদের (৪০) ও শ্যামনগরের গোবিন্দপুর এলাকার মৃত এলাহি বক্সের ছেলে নুর ইসলাম।

[৪] জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১২ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নার ও করোনা ইউনিটে ভর্তি হন তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় করোনায় ৭৫ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৭৬ জন।

[৫] এদিকে সাতক্ষীরায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৭ শতাংশ। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যালে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়।

[৬] তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় তিন হাজার ৪৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৬৯ জন, মারা গেছেন ৭৫ জন; উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৭৬ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ৯৯৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়