শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[‌১] চৌগাছায় নিউ‌মো‌নিয়ায় আক্রান্ত হ‌য়ে মেধাবী ছাত্রীর মৃত্যু

র‌হিদুল খান: [২] য‌শো‌রের চৌগাছায় নিউ‌মো‌নিয়ায় আক্রান্ত হ‌য়ে শি‌রিনা সুলতানা স্বপ্না খাতুন (১৬) না‌মে এক মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে।

[৩] সে উপ‌জেলার উত্তর কয়ারপাড়া গ্রা‌মের ম‌শিয়ার রহমা‌নের মে‌য়ে এবং চৌগাছা ম‌ডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

[৪] পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়, স্বপ্না বেশ কিছু‌দিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হ‌য়ে নানা শা‌রীরিক জ‌টিলতায় ভুগ‌ছি‌লো। সম্প্রতি নিউ‌মো‌নিয়ায় আক্রান্ত হ‌লে প্রথ‌মে তা‌কে চৌগাছা হাসপাতাল তারপর য‌শোর ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল সেখান খুলনার এক‌টি হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। সেখা‌নে আই‌সিইউ‌তে থাকা অবস্থায় সোমবার গভীর রা‌তে তার মৃত্যু হয়।

[৫] চৌগাছা ম‌ডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহ‌মেদ ব‌লেন মে‌য়ে‌টি খুবই হাসিখু‌শি এবং মেধাবী ছিল। আমা‌দের বিদ্যালয়ে বে‌শিরভাগ পরীক্ষায় সে প্রথম স্থান অ‌ধিকার ক‌রে। ২০২১ সা‌লের এসএস‌সি পরীক্ষায় তার অংশগ্রহণ করার কথা ছিল বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়