শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবেন না তামিম

মাহিন সরকার : [২] জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বুধবার ৭ জুলাই মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বড় দুঃসংবাদ টাইগার শিবিরে। ইনজুরির কারণে টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল।

[৩] এই চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঝপথেই খেলা ছেড়ে দেন তিনি। সূত্র জানিয়েছে, রোববার জিম্বাবুয়ের একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন তামিম। এতে তার পুরনো চোট আরও বেড়ে গেছে। ফলে তামিমকে নিয়ে শঙ্কা আছে গোটা সফর জুড়েই।

[৪] বাংলাদেশের ড্যাশিং ওপেনারের হাঁটুর ব্যথাটা অনেক পুরনো। ডিপিএলে প্রথম রাউন্ডে খেলার সময় সেই চোটেই আঘাত পান তামিম। জিম্বাবুয়ে সফরের কথা মাথায় রেখে তাকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তখন।

[৫] গত ৩ জুলাই ১৫ দিন পার হয়। এর পরও তামিমকে নিয়ে দল ঝুঁকি নিতে চায়নি। তাই প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি।

[৬] কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন বাঁহাতি এ ব্যাটসম্যান। তাতে উল্টো বিপদই ঘটেছে। বোঝা গেল চোটমুক্ত হননি ওয়ানডে অধিনায়ক।
[৭] সঙ্গতকারণেই তামিমকে আরও বেশ কয়েক দিন বিশ্রামে রাখা হতে পারে। তাতে ৭ জুলাইয়ের একমাত্র টেস্টে তামিমের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

  • সর্বশেষ