শিরোনাম
◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপুরে লজ্জাবতী বানর বনে অবমুক্ত

মাসুম বিল্লাহ: বন ছেড়ে খাদ্যর সন্ধানে লোকালয়ে এসে পথ হারান এক লজ্জাবতী বানর। রোববার সকালে দুর্গাপুর ইউনিয়নের আগাড় গ্রমের সোমেশ্বরী নদীর চরে প্রানীটিকে দেখে স্থানীয় ছেলেমেয়েরা দৌঁড়াতে থাকে।

আগাড় গ্রামের নুর হোসেনের ছেলে আমিন খান(২৮) নদীতে আসছিলো ড্রেজারের বাঁশ দেখতে কিন্ত নদীর চরে এসে দেখে ছেলেমেয়েরা প্রানীকে দৌঁড়াচ্ছে। এটি দেখে সে গিয়ে প্রানীটিকে উদ্ধার করে। এরপর উৎসুক জনতা খবর পেয়ে নদীর চরে দেখতে আসে বানরটিকে।

এরপর আমিন খান স্থানীয় বন কর্মকর্তাকে ফোন দেই। ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন বন কর্মকর্তা সাইদুল ইসলাম।
এরপর তিনি উপজেলার প্রাণী রক্ষাকারী সংগঠন সেভ দ্যা এনিমেল অফ সুসংয়ের সদস্য ও সাংবাদিক নিয়ে রোববার সকাল ১০ টায় দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে অবমুক্ত করেন এই লজ্জাবতী বানরটিকে।

বালু শ্রমিক আমিন খান বলেন, প্রথমে আমি ভাবছিলাম এটি ভাল্লুকের বাচ্চা তারপর বন কর্মকর্তা এসে দেখে বলল এটি লজ্জাবতী বানর। তবে এটা খুবই শান্ত প্রানী ধরার সময় আমাকে কেনো প্রকার আঘাত করেনি। এই প্রানীটিকে সকলের সহযোগিতায় বনে অবমুক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়