শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরকান্দায় ইভটিজিং দায়ে এক যুবকের কারাদণ্ড

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের নগরকান্দায় এক তরুণীকে ইভটিজিং করার অপরাধে দুখু মোল্যা (৩০) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জুলাই) সকালে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়।

[৩] দুখু মোল্যা উপজেলার বড় কাজুলী গ্রামের গঞ্জন মোল্যার ছেলে। অভিযোগ রয়েছে, সে তার দোকানের পাঁশের সড়ক দিয়ে মেয়েরা চলাফেরা করার সময় বিভিন্ন কুরুচীপূর্ণ কথা বলে থাকে। রবিবার সকালে তার দোকানের পাঁশ দিয়ে এক তরুণী যাওয়ার সময় দুখু মিয়া অশ্লীল ভাষা প্রয়োগ এবং কুপ্রস্তাব দেয়।

[৪] ওই তরুণী তখনই অদূরে দায়িত্বরত থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে দুখুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুখু মোল্যাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

[৫] নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, দণ্ডপ্রাপ্ত দুখু মিয়াকে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা; জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়