শিরোনাম
◈ এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ◈ লাখো আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ◈ সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, জামায়াতের আবেদন কার্যতালিকা থেকে বাদ ◈ ছুটি শেষে ফিরেই দুঃসংবাদ: আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী ◈ মডেল স্নিগ্ধা কে নিয়ে যা বললো শাহরিয়ার নাজিম জয়(ভিডিও) ◈ কাঁচাবাজার স্থানান্তর নয়, কারওয়ান বাজারেই আধুনিক শপিং মল ও আড়ত চান ব্যবসায়ীরা ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে আইসিসি ◈ ডলার নয়, ভারতীয় রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায় রাশিয়া ◈ ভারতের দায়িত্ব ছাড়লেন সহকারী কোচ ডেসকাট, যুক্ত হচ্ছেন কলকাতা নাইটরাইডা‌র্সে ◈ কর্ণফুলী টানেলে চার রাতের জন্য বদলাচ্ছে যান চলাচলের নিয়ম

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: যেই বিভাগ তত্বীয় পদার্থবিজ্ঞানের জন্য খ্যাত সেখানে আজ এটি সবচেয়ে বেশি অবহেলিত

কামরুল হাসান মামুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের জন্ম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম একইসাথে একই দিনে। তাই পহেলা জুলাই পদার্থবিজ্ঞান বিভাগেরও জন্মদিন। এই বিভাগের জন্ম থেকেই সত্যেন বোস থেকে শুরু করে তত্বীয় গ্ৰুপ সর্বদাই খুবই শক্তিশালী ছিল। এই বিভাগের সুনাম যারা সৃষ্টি করেছেন তাদের প্রায় সকলেই তত্বীয় গবেষক। এক সময় তত্বীয় গবেষক/শিক্ষক ছিলেন সত্যেন বোস, অধ্যাপক রফিকুল্লাহ, অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক এল এম নাথ, অধ্যাপক শামসের আলী, অধ্যাপক আব্দুল মঈন খান, অধ্যাপক মেসবাহউদ্দিন, অধ্যাপক আহমেদ শফী, অধ্যাপক সুলতানা শফী, অধ্যাপক খোরশেদ কবির প্রমুখ।

প্রফেসর রফিকুল্লাহ সম্মন্ধে বিশেষভাবে একটু বলতে চাই। উনি গবেষকের চেয়েও বেশি বিখ্যাত ছিলেন। ৭০ এর দশকে বিভাগের কাররিকুলামকে যুগান্তকারী পরিবর্তনে নেতৃত্ব দেন। রফিকুল্লাহ স্যার অনেকটা কিংবদন্তির মত। উনার কথা শুনেছি আমার প্রিয় স্যার খোরশেদ আহমেদ কবির স্যারের কাছে, শফি চৌধুরী স্যারের কাছে। কবির স্যার বলতেন উনি উনার জীবনে (দেশে-বিদেশে) যত শিক্ষকের ক্লাস করেছেন তার মধ্যে রফিকুল্লাহ স্যারই সবার সেরা। এত সুন্দর ডেলিভারি, এত সুন্দর করে বোঝাতে পারার মত এবং এত স্টাইলিশ শিক্ষক তিনি জীবনে খুব কমই দেখেছেন। শফী চৌধুরী স্যারেরও মুখেও একই কথা অনেকবার শুনেছি। একবার আমাদের বিভাগের প্রাক্তন ছাত্র (আমাদের অনেক সিনিয়র) বামন দাস গুপ্তের সঙ্গে দেখা। উনি আমেরিকায় আছেন দীর্ঘ ৪০ বছরেরও বেশি যাবৎ। কথায় কথায় উনিও রফিকুল্লাহ স্যারের কথা বলছিলেন। আর যখন বলছিলেন তখন দেখেছি ইমোশনে উনার চোখ ভিজে আসছিল। উনি বলছিলেন স্যারের মত এত ভালো শিক্ষক ৩৫ বছরেরও বেশি আমেরিকার একাডেমিয়ায় থেকেও দেখেননি। উনি বলছিলেন রফিকুল্লাহ স্যারের কথা বলতে গেলে তিনি এমনই ইমোশনাল হয়ে যান। শিক্ষকতা পেশা এমনই। কেউ কেউ এমনভাবে পড়ান যে তারা কিংবদন্তি হয়ে উঠেন। তেমনি আমি আমাদের কবির স্যারের কথা বলি এবং বলতে থাকব।

পদার্থবিজ্ঞান বিভাগের সুনামের মূল আর্কিটেক্ট সব সময়ই তত্বীয় পদার্থবিদ ছিল। এর কারণও আছে আর্থিক সঙ্গতির অভাবে আমাদের দেশে এক্সপেরিমেন্টাল ফিজিক্সের কাজ সব সময়ই চ্যালেঞ্জিং ছিল ফলে বিদেশে ভালো পরিবেশে ভালো কাজ করলেও দেশে এসে সুযোগ সুবিধার অভাবে ভালো কাজ তেমন হয়নি বললেই চলে। যেই বিভাগে তত্বীয় পদার্থবিদরা সুনাম এত বেশি সেই বিভাগে তত্বীয় পদার্থবিজ্ঞানের শিক্ষক নেই বললেই চলে। পদাথবিজ্ঞানে যাদের আগ্রহ তাদের বরাবরই প্রিয় সাবজেক্ট কোয়ান্টাম ফিল্ড থিওরি, জেনারেল রিলেটিভিটি, পার্টিকেল ফিজিক্স, মেনি বডি থিওরি, গ্রুপ থিওরি ইত্যাদি। অথচ এইসব সাবজেক্ট পড়ানোর মত শিক্ষক নেই বললেই চলে। যেই বিভাগ তত্বীয় পদার্থবিজ্ঞানের জন্য খ্যাত সেখানে আজ এটি সবচেয়ে বেশি অবহেলিত। বিভাগে একটি ই-কনফারেন্স হচ্ছে অথচ সেখানে তত্বীয় বিষয়ে কোন বক্তা নাই। এইভাবেই বিভাগের ঐতিহ্য আজ ধুলায় বিলীন।

লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়