শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষংছড়িতে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

হাবিবুর রহমান : [২] বান্দরবানের নাইক্ষংছড়িতে লক ডাউনের ৪ র্থ দিন পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর কড়া নিরাপত্তা জোরদার থাকার পর ও মাঝে মধ্যে নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু দোকানদার পেটের তাগিদে দোকান খুলছিল। ঐ সময় ভ্রাম্যমাণ আদালতের চোখে পড়ায় গুনতে হয়েছে জরিমানা।

[৩] রোববার ৪ জুলাই বেলা সাড়ে ১২ টার সময় উপজেলার বাইশারী বাজারে নির্বাহী ম্যজিস্ট্রেট আশরাফুল হক অভিযান চালিয়ে ৪ দোকানীকে লক ডাউন চলাকালীন দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়। দোকনীর মধ্যে রয়েছে বিধান চন্দ্র ধর ,বিকাশ ইজিলোড দোকান, মাচিংনু মার্মা, রুমি চাক, কসমেটিকস ষ্টোর , নুরুল হাকিম ফার্নিচার এর দোকান। এদের প্রত্যেক জনকে ৩ শত টাকা করে সর্বমোট ১২ শত টাকা জরিমানা করা হয়।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রে (এসিল্যান্ড) মোঃ আশরাফুল হক গণমাধ্যমকে জানান, লকডাউন চলাকালীন আদেশ অমান্য করায় দন্ড বিধি অনুযায়ী তাদের প্রথম বারের মত জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে আদেশ অমান্যকারীদের বিরুদ্বে জেল জরিমানা দুটোই করা হবে।

[৫] অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বাইশারী বাজারের মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজনের মাঝে মাস্কও সাবান বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইনচার্জ এনামুল হক ভুঁইয়াসহ পুলিশ সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়