শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে দেখতে বললেন হাইকোর্ট

সমীরণ রায়: [২] উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়ালেখার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার দেওয়া এবং টিকা দেওয়ার বিষয়টি দেখতে বলেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে এ বিষয়ে কথা বলতে বলেছেন আদালত।

[৩] এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া আইনজীবীকে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদন দিতে বলেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল বেঞ্চ।

[৪] রোববার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

[৫] আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম বলেন, উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থী কানাডায় যাবেন। সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হবে। বিদেশ যাওয়ার শর্ত হলো দুই ডোজ টিকা শেষ করে ১৪ দিন নিজ দেশে থাকতে হবে। এখন টিকার জন্য সুরক্ষা অ্যাপে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য কোনো অপশন নেই। এদিকে সময়ও শেষ। আগস্টের ১৫ মধ্যে তাকে বিদেশ যেতে হবে। তাই বিদেশগামী শিক্ষার্থীদের পক্ষে সুরক্ষা অ্যাপে অপশন ও টিকায় অগ্রাধিকার চেয়ে জনস্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

[৬] শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, এদের কীভাবে টিকা দেওয়া যায়, কথা বলেন। শিক্ষার্থীরা তো পয়সা দিয়ে ভর্তি হয়েছেন।

[৭] শিক্ষার্থীদের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, আপনি শিক্ষার্থীদের অসুবিধা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরে একটি অনুরোধের চিঠি দেন। আপনার অসুবিধা জানতে হবে।

[৮] তখন শেখ জাহাঙ্গীর আলম বলেন, চিঠি লিখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়