শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা হতে পারে

সমীরণ রায়: [২] রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক পূর্বাভাসে জানা যায়, ব্র²পুত্র-যমুনা নদ ও নদীর পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও মেঘালয় প্রদেশের সব স্থানে ভারী হতে পারে।

[৩] বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

[৪] গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ডালিয়ায় ১৪৩ মিলিমিটার, রাজশাহী ও জামালপুরে ১০০ মিলিমিটার, ফরিদপুরে ৯৬ মিলিমিটার, কুমিল্লায় ৭০ মিলিমিটার। দেশের ১০১টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৮ টি, হ্রাস পেয়েছে ৩৮ টি এবং অপরিবর্তিত রয়েছে ৪ টি’তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়