শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকায় ফ্লাইট বাতিল করলো এমিরেটস

লিহান লিমা: [২] আগামী ১৪দিন পর্যন্ত এই দেশগুলো থেকে কোনো যাত্রী সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না। গালফ নিউজ

[৩] দুবাই ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস জানায়, আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকায় ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ানো হয়েছে।

[৪] তবে আরব আমিরাতের নাগরিক এবং আমিরাতের ‘গোল্ডেন ভিসা’ প্রাপ্ত ব্যক্তিরা এবং কূটনৈতিক মিশনের ব্যক্তিরা কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ মেনে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

[৫] এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারত থেকেও সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়া হয়েছিলো।

[৬] গত সপ্তাহে ইতিহাদ এয়ারলাইন্স জানায়, তারা আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে কোনো যাত্রী বহন করবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়