শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ১২:৩২ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহিদুর রহমান: সাধারণ মানুষের ভ্যাকসিন গ্রহণ পদ্ধতি সরল করা প্রয়োজন

জাহিদুর রহমান: বাংলাদেশে সাধারণ মানুষের ভ্যাকসিন গ্রহণ পদ্ধতি সরল করা প্রয়োজন। আমাদের সবার জাতীয় পরিচয়পত্র আছে, যেটি ইউনিক। শুধু এটির ফটোকপি সঙ্গে থাকলেই যেকোনো ব্যক্তি যেন ভ্যাকসিন সেন্টারে গিয়ে একটি ফরম পূরণ করেই ভ্যাকসিন নিতে পারে, সেই ব্যবস্থা করা উচিত। পরিস্থিতি অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের বিকল্প কিংবা নির্দিষ্ট কোনো পেশার মানুষকে সনাক্ত করতে যদি বাড়তি কোনো ডকুমেন্ট লাগে, তাহলে সেটি ম্যানেজ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যাবতীয় তথ্য নির্ধারিত ওয়েবসাইটে আপলোড তারাই করবে।

সচিবালয়ের বড়, মাঝারি, ছোট, যুগ্ম, অতিরিক্ত, উপ, প্রতি, সহকারী, নানান পদের স্যাররা দয়া করে একটু গতরটা নাড়াচাড়া দেন। আপনি আপনার পিএস সাহায্য ছাড়া চেষ্টা করে দেখেন তো ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারেন কিনা? তাহলে সাধারণ মানুষ কীভাবে পারবে?
ব্যক্তিগত গাড়িবিহীন স্বাস্থ্যকর্মীরা কীভাবে অফিসে যাচ্ছেন, কোভিড রোগীরা কীভাবে প্রাইভেট হাসপাতাল থেকে সর্বসান্ত্ব হয়ে সরকারি হাসপাতালে ছুটছেন, বিদেশগামী যাত্রী বা মেডিকেল শিক্ষার্থীরা কীভাবে কয়েক ধাপে ভ্যাকসিনের নিবন্ধন করছেন, আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন বাস্তবায়ন করতে কতো রকম কসরত করে চলছেন এসব বুঝতে হলে নিজেকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়