শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১১:২৬ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে ক‌রোনা রোগীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু

র‌হিদুল খান: [২] য‌শো‌রে ক‌রোনা রোগীর চিকিৎসার জন্য যশোর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। উপজেলার রোগীদের জন্য ২৪ ঘণ্টা এই মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হবে। বিনামূল্যে দেয়া হবে প্রয়োজনীয় ওষুধও।

[৩] শনিবার দুপুরে এই টেলিমেডিসিন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

[৪] এ সময় তিনি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদের হাতে প্রয়োজনীয় ওষুধ, দুটি স্মার্ট ফোন ও দুটি সিম তুলে দেন। ০১৭৮৫০৪১৫১৮, ০১৭৮৫০০৩৯৩৮ নম্বরে কল দিয়ে যোগাযোগ করলেই পাওয়া যাবে সেবা।

[৫] উপজেলা পরিষদে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. আদনান ইমতিয়াজ, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুউব হোসেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাযহারুল ইসলাম মাযহার, শহিদুজ্জামান শহিদ ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল প্রমুখ।

  • সর্বশেষ