শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে গোপালগঞ্জ জেলা পুলিশ

আসাদুজ্জামান বাবুল : সরকার ঘোষিত লকডাউন সফল করে মানুষকে করোনার সংক্রমন থেকে রক্ষায় পরামশ প্রদান করতে মাঠে নেমেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম। গত দ,দিন ধরে তিনি গোপালগঞ্জ জেলা শহর ছাড়াও গোটা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে উপস্থিত হয়ে সরকার কতৃক নির্দেশিত লকডাউন বাস্তবায়ন, বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ পরামশ দিচ্ছেন মানুষকে।

এ ছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণসহ নানাবিধ কার্যক্রম প্রত্যক্ষভাবে পরিচালনা করেন পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, পিপিএম। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো, খায়রুল আলম, সদর থানার ওসি মো, মনিরুল ইসলাম ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রশংগে জানতে রাত সাড়ে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো, খায়রুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউন সফল ও মানুষকে বুঝিয়ে করোনার সংক্রমন থেকে রক্ষার জন্য গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ানসহ পুলিশের শক্তিশালী একটি টিম নিয়ে প্রতিদিন জেলার মুকসুদপুর- কাশিয়ানী- কোটালীপাড়া- টুঙ্গিপাড়া ও জেলা সদরের গুরুত্বপুন পয়েন্টগুলোতে সরকার কতৃক নির্দেশিত লকডাউন বাস্তবায়ন, বাধ্যতামূলক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মানুষদের পরামশ দিয়ে যাচ্ছেন। সরকারের নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে নিতীমালা অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

 

  • সর্বশেষ