শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে নিখোঁজের ৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

রাসেল হোসেন : [২] ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ৯ দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

[৩] শনিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুন্নু কারখানা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৪] নিহত আরিফ ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে মাটির ট্রাকের চালক ছিলো।

[৫] পুলিশ জানায়, গত ২৫ জুন থেকে আরিফ নিখোঁজ ছিলো। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়। আজ বিকেলের দিকে মুন্নু কারখানার পাশে একটি খালে ভাসমান মরদেহের খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার শরীরে একাধিক জখমের চিহ্ন দেখা যায়।

[৬] এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়