শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল কায়েদার শীর্ষ নেতাকে ধরিয়ে দেওয়ার জন্য ৪ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

সাকিবুল আলম:[২] বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আল কায়েদার জ্যেষ্ঠ নেতা ইবরাহিম আহমেদ মাহমুদ আল কুয়োসির জন্য এ পুরস্কার ঘোষণা করেছিলো। কুয়োসির বিরুদ্ধে অভিযোগ তিনি যুক্তরাষ্ট্রে হামলার ব্যপারে উৎসাহ দিয়েছিলেন। আল আরাবিয়া নিউজ

[৩] কুয়োসি সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য অথবা তার অবস্থান জানালে এ পুরস্কার দেওয়া হবে। আল কুয়োসি বর্তমানে আল কায়েদার আরব উপদ্বীপ শাখার আমিরকে সহায়তাকারী দলের একজন সদস্য।

[৪] যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায়, ২০১৫ সাল থেকেই আল কুয়োসি যুক্তরাষ্ট্র বিরোধী অনলাইন প্রোপাগান্ডা চালিয়ে আসছেন। তিনি আল কায়েদার আরব উপদ্বীপ শাখায় যোগ দেন ২০১৪ সালে। কিন্তু বহু বছর ধরে তিনি আল কায়েদার সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছেন। এমনকি তিনি সরাসরি ওসামা বিন লাদেনের সঙ্গেও কাজ করেছেন অনেক বছর।

  • সর্বশেষ