শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমাপ্ত হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন

মনিরুল ইসলাম: [২] শেষ হলো একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন। শনিবার ৩ জুলাই শেষ হয়েছে এই অধিবেশন। এটি মহামারিকালের দ্বিতীয় বাজেট অধিবেশন। গত ২ জুন অধিবেশন শুরু হয়।

[৩] ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। যা ৩০ জুন পাস হয়।পরে দুই দিন আলোচনা করে চলতি ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস হয়। সপ্তাহখানেক বিরতি দিয়ে টানা চার দিন ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে। এরপর আরও ১০ দিন বিরতি দিয়ে দুই দিন বাজেটের ওপর আলোচনা হয়।

[৪] প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা সমাপনী বক্তব্যে জানান, সব মিলিয়ে ৮৫ জন সংসদ সদস্য এবার বাজেটের উপর আলোচনায় অংশ নেন। সম্পূরক বাজেটসহ বাজেটের ওপর ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। ৭টি বিল পাস হয়।

[৫] শনিবার রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে সংসদ কক্ষে দেখানো হয়, ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেওয়া ভাষণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়