শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ১০:০৮ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত অলিম্পিয়ানের শুক্রাণুর মাধ্যমে মা হতে চলেছেন বান্ধবী

স্পোর্টস ডেস্ক : [২] মৃত অলিম্পিয়ানের শুক্রাণুর মাধ্যমে এবার মা হতে চলেছেন তার বান্ধবী। ভালবাসার এমনই নজির স্থাপন করলেন অস্ট্রেলিয়ান মডেল এলিডি ভ্লাগ। গত বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে স্পিয়ার ফিসিংয়ের সময় মারা যান দু’বার বিশ্ব স্নো বোর্ড চ্যাম্পিয়ন অ্যালেক্স পুলিন। মৃত অলিম্পিয়ানের সঙ্গে আট বছর সম্পর্ক ছিল এলিডির। এবার তার দাবি, মৃত বয়ফ্রেন্ডের শুক্রাণুর মাধ্যমেই তিনি মা হতে চলেছেন।

[৩] ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, আগামী অক্টোবরেই তিনি মা হতে চলেছেন। বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন। সঙ্গে বলেছেন, আমি ও আমার সঙ্গী দীর্ঘদিন ধরেই এই স্বপ্ন দেখেছি। অ্যালেক্সের মৃত্যুর আগে অবধি আমরা একটি সন্তানের স্বপ্ন দেখে এসেছি। কিন্তু দুর্ঘটনা আমার ভালবাসাকে কেড়ে নিয়েছে। এবার আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হতে চলেছি।

[৪] কুইন্সল্যান্ড সিটির আইন অনুযায়ী, মৃত্যুর ৩৬ ঘণ্টার মধ্যে শুক্রাণু সংরক্ষণ করতে হয়। আর সেটাই করা হয়েছিল অ্যালেক্সের ক্ষেত্রে। এলিডির কথায়, ভাগ্যবশত এবার মা হতে চলেছি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। অবশেষে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আবেগঘন বার্তা দিয়ে এলিডি বলেছেন, ওকে মিস করি। আমি এখনও অ্যালেক্সের ফিরে আসার অপেক্ষায় আছি। একদিন হয়ত দেখব, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে অ্যালেক্স। - আজকাল

  • সর্বশেষ