শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যান্সার কোয়ালিশন পর্ষদের প্রথম বাংলাদেশি পরিচালক মনোনীত হলেন রাফে সাদনান আদেল

শাহীন খন্দকার: [২] ক্যানসার সচেতনায় অবদান রাখায় রাফে সাদনান আদেলকে বেছে নেওয়া হয়েছে বলে, ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশন পরিচালনা পর্ষদের প্রধান এলিজাবেথ বাঘ এতথ্য নিশ্চিত করেছেন। আদেল (১জুলাই) বৃহস্পতিবার থেকে আগামী ৩ বছরের জন্য বৈশ্বিক এই জোটে যোগ দিচ্ছেন। বুধবার (৩০ জুন) ক্যান্সারবিডি ডট নেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৩] উল্লেখ্য, রাফে সাদনান আদেল ২০১৪ সালে তার ক্যানসার আক্রান্ত মাকে হারান এবং একই বছর ক্যানসার বিষয়ক প্রথম বাংলা ওয়েবসাইট ক্যানসারবিডি ডট নেট প্রতিষ্ঠা করেন, যা প্রাথমিকভাবে ক্যানসারবিডি ডটকম নামে শুরু হয়েছিল। শুরু থেকেই এই সাইটটি বাংলা ভাষায় ক্যানসার সচেতনতা সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন ক্যানসারের প্রকার, লক্ষণ, ডায়াগনোসিস, চিকিৎসা কেন্দ্রের তথ্যসহ চিকিৎসকদের তালিকা ও ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের খবর সরবরাহ করছে।

[৪] এছাড়াও বিভিন্ন সময়ে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়েবিনার, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে আসছে। বৈশ্বিক মহামারি করোনায় সংগঠনটির উদ্যোগে ক্যানসার আক্রান্তদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে কয়েক দফায়।

[৫] আদেলকে পরিচালক হিসেবে আমন্ত্রণ জানিয়ে ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লারা ম্যাকেই বলেন, ‘মা’কে ওভারিয়ান ক্যানসারে হারানোর কারণে এ রোগে আক্রান্ত রোগীদের জন্য আদেলের মধ্যে বিদ্যমান সহানুভূতি ও সহমর্মিতার মনোভাব সত্যি অনন্য। তার দুর্দান্ত যোগাযোগ দক্ষতা ওয়ার্ল্ড ওভারিয়ান ক্যানসার কোয়ালিশনকে আরো শক্তিশালী করবে বলে মনে করি।

[৬]ক্যানসারবিডি ডট নেটের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন আদেল বলেন,এই সুযোগটি কাজে লাগিয়েই আমি সারা বিশ্বের সব নারী বিশেষ করে এশিয়ার নারীদের ওভারিয়ান ক্যানসার সচেতন করে তোলার ব্রত নিয়ে কাজ করতে চাই। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ