শিরোনাম
◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে রাজশাহীতে সেনাবাহিনীর টহল

মঈন উদ্দীন: [২] করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ির মধ্যে সারা দেশের মত রাজশাহীতেও শুরু হয়েছে সাত দিনের ‘কঠোর’ লকডাউনের বিধিনিষেধ।

[৩] বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই ‘সর্বাত্মক লকডাউনে’ রাজশাহীর রাজপথ ফাঁকা। যদিও গত রাত থেকে দুপুর পর্যন্ত রাজশাহীতে থেমে থেমে বৃষ্টি হয়।

[৪] সরকারি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের গাড়ি, পণ্যবাহী বাহন ছাড়া কিছু রিকশা-রিকশাভ্যান চলছে বিভিন্ন রাস্তায়। রাস্তার মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না। সকালে নগরীতে সেনাবাহিনী ও বিজিবির টহলও দেখা গেছে। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও চার প্লাটুন বিজিবি মাটে টহলে রয়েছে।

[৫] বৃষ্টির মধ্যে টহল দেয় ভ্রাম্যমাণ আদালত। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশের মত রাজশাহীতে সেনা মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে রাখা হয়েছে।

[৬] কঠোর লকডাউনে রাজশাহীর অফিস-আদালত, গণপরিবহন, শপিংমল বন্ধ রাখা হয়েছে। জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে ঘরে থাকার। জরুরী প্রয়োজনেও রাস্তায় বেরিয়ে বিভিন্ন এলাকায় পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে মানুষকে। এই বিধিনিষেধের মধ্যে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে যে কঠোর শাস্তির মুখে পড়তে হবে, সে বিষয়ে মাইকিং করে সতর্ক করা হচ্ছিল কাল থেকে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়