শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আগাখান মিন্টু ও আবুল হাসেম খান

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য যথাক্রমে আগাখান মিন্টু এবং আবুল হাসেম খান-কে আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান।

[৩] জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

[৪] শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

[৫] শপথ গ্রহণ শেষে আগাখান মিন্টু এমপি এবং জনাব আবুল হাসেম খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

[৬] এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়