শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লামায় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

মো. নুরুল করিম : [২] বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র কিরিচ ইয়াবাসহ মেহেদী হাসান নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

[৩] বৃহস্পতিবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়েনের বড়ছন খোলা এলাকা থেকে এসবসহ তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান বাপ্পি বড় ছনখোলা গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে।

[৪] সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইয়াংছা আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে দূর্গম পাহাডি বড় ছন খোলা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুইটি কিরিচ ও ইয়াবাসহ মেহেদী হাসান বাপ্পিকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে আটককৃতকে লামা থানা পুলিশে সোপর্দ করা হয়।

[৫] অস্ত্র কিরিচ ইয়াবাসহ মেহেদী হাসান বাপ্পিকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদৃ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়