শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

রুবেল মজুমদার : [২] জেলার দেবিদ্বারে মাটিচাপা পড়ে শফিকুর রহমান (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

[৩] বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এই ঘটনা ঘটে।

[৪] প্রত্যক্ষদর্শী এনামুল হক সাংবাদিকদের জানান, বুধবার সকাল থেকে কোদাল দিয়ে পুকুরের পাড় ভরাট করার কাজ চলছিলো। এ সময় হঠাৎ করে পুকুর পাড়টি গাছসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে শফিকুর নিহত হয়। পরে স্থানীয়রা মাটি সরিয়ে শফিকুরের মরদেহ উদ্ধার করেন। নিহত শফিকুর রহমান একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

[৫] ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়