শিরোনাম
◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১২:১১ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনা রোগীদের জন্য চালু হলো বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

হারুন-অর-রশীদ: [২] গত কয়েকদিন আগে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা চালু হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার ফরিদপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য এবং রোগীদের আনা-নেওয়ার সুবিধার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করলো ফরিদপুর শহর আওয়ামীলীগ।

[৩] আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ফরিদপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে এ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়।

[৪] জানা যায়, ফরিদপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে ফরিদপুর পৌরসভার ২৭ টি ওয়ার্ডের করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরিবহণ সেবা দেওয়ার জন্য ৪ টি অ্যাম্বুলেন্স চালু করা হয় ।

[৫] এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, শহর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মোল্যা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওমর উদ্দিন আহম্মেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুরুল আমিন বাপ্পী, উপ-প্রচার সম্পাদক ইমরান সিজার, আওয়ামীলীগ নেতা আ: রাজ্জাক সেলিম, শামসুল বারী সানু, আবু নাঈম, শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, সাবেক ছাত্র নেতা আবুল বাতিন, নাজমুল আলম রুমন প্রমূখ।

[৬] ফরিদপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীতে নেতাকর্মীদের সবার পাঁশে দাঁড়াতে বলেছেন। তাইতো আমরা প্রধানমন্ত্রীর ডাকে সাঁড়া দিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছি। তিনি বলেন, আগামীকাল বুধবার (৩০ জুন) থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সবার জন্য উন্মুক্ত করা হবে । এসময় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া হবে।

[৭] উল্লেখ্য, ফরিদপুর পৌরসভার ২৭ টি ওয়ার্ড এর নাগরিকগণ এ অ্যাম্বুলেন্স পরিবহনের সুবিধা পাবে বলে জানা যায় এবং তাৎক্ষণিকভাবে এ এ্যাম্বুলেন্স পরিবহনের সেবা পেতে সাধারণ জনগণকে ৯৯৯ তেও কল দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়